Terms & Conditions
Kazipur Kombol BAZAR ওয়েবসাইট এবং সেবা ব্যবহারের জন্য প্রযোজ্য শর্তাবলী এখানে বর্ণিত। অর্ডার দেওয়ার পূর্বে দয়া করে এই শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন।
১। মূল্য ও অর্ডার
� ওয়েবসাইটে প্রদর্শিত মূল্য ফিক্সড। যেকোনো অফারে মূল্য পরিবর্তন হতে পারে।
⚠️ কারিগরি ত্রুটির কারণে মূল্য ভুল প্রদর্শিত হলে, অর্ডার বাতিল করা হতে পারে। কর্তৃপক্ষ যেকোনো মুহূর্তে অর্ডার বাতিল করার অধিকার রাখে।
📦 অর্ডার করার পরে প্রোডাক্ট স্টক না থাকলে, অর্ডার বাতিল করা হতে পারে।
২। রিটার্ন ও এক্সচেঞ্জ নির্দেশিকা
🔄 প্রোডাক্ট রিটার্ন বা এক্সচেঞ্জ করতে ডেলিভারিম্যান উপস্থিত থাকার সময় আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ-এর ইনবক্স অথবা অফিশিয়াল নাম্বার-এ যোগাযোগ করুন। ডেলিভারিম্যানকে অনুরোধ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে।
⚠️ ডেলিভারিম্যান আপনার বাসা/অফিস থেকে প্রোডাক্ট ডেলিভারি সম্পন্ন করে চলে যাওয়ার পরে কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ গ্রহণযোগ্য হবে না।
💵 রিটার্নের ক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রদান বাধ্যতামূলক। অগ্রিম ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করা অর্ডার রিটার্নের ক্ষেত্রে নতুন করে ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে না।
🎨 এক্সচেঞ্জের জন্য নতুন সাইজ বা কালার স্টকে থাকা সাপেক্ষে দেওয়া হবে। প্রোডাক্টটি অবশ্যই সম্পূর্ণ অক্ষত থাকতে হবে। সব এক্সেসরিজ (হ্যাংট্যাগ, মেইন লেবেল, সাইজ লেবেল, কেয়ার লেবেল, পলি-প্যাক) নষ্ট বা ক্ষতিগ্রস্ত হতে পারবে না।
⏳ কুরিয়ার কোম্পানির মাধ্যমে প্রোডাক্ট আমাদের কাছে পৌঁছাতে ২–৪ দিন সময় লাগতে পারে। সব ঠিক থাকলে নতুন প্রোডাক্ট ডেলিভারি করা হবে। নতুন প্রোডাক্টের জন্য রেগুলার ডেলিভারি চার্জ প্রযোজ্য।
✅ আমাদের ভুলের কারণে ভুল সাইজ বা কালারের প্রোডাক্ট পাঠানো হলে গ্রাহককে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না।
৩। প্রোডাক্ট ও কালার
🖼️ ওয়েবসাইটে প্রদর্শিত প্রোডাক্টের ছবি কালার এডিট করা হয় না। আমরা সর্বোচ্চ চেষ্টা করি অরিজিনাল কালার প্রদর্শনের জন্য।
📱 মোবাইল বা ডিভাইসের সেটিংস বা রেজ্যুলেশনের কারণে অরিজিনাল এবং বাস্তবিক কালারের সামান্য পার্থক্য হতে পারে।
৪️। HOT DEALS ও বিশেষ অফার
🔥 HOT DEALS বা বিশেষ ডিসকাউন্ট অফার-এ দেওয়া প্রোডাক্ট NO-EXCHANGE, NO-RETURN পলিসির আওতাভুক্ত।
❗ অর্ডার করার আগে সাইজ ও কালার নিশ্চিত করুন। এই প্রোডাক্ট কোনো এক্সচেঞ্জ বা রিটার্ন হবে না।
৫️। কর্তৃপক্ষের অধিকার
kazipurkombolbazar.com কর্তৃপক্ষ যেকোনো সময় অর্ডার বাতিল করার অধিকার রাখে।
৬️। আপডেট ও পরিবর্তন
উল্লিখিত Terms & Conditions পরিস্থিতি অনুযায়ী আপডেট বা পরিবর্তন হতে পারে।
অর্ডার করার পূর্বে শর্তাবলী ভালোভাবে পড়া আবশ্যক।
চায়না প্রিমিয়াম কম্বল
সিরাজগঞ্জের লুঙ্গী